Ritesh Beghi
২৯ অক্টোবর ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে গ্যারেজে ঢুকে হামলা লুটপাটের অভিযোগ, থানায় মামলা

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ফিউচার হাউজিং এলাকায় একটি রিকশার গ্যারেজে হামলা চালিয়ে অটোরিকশা ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে কথিত এক শ্রমিক দল নেতা ফিরোজ ওরফে ক‍ান্তা ফিরোজের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, এই ঘটনায় আমি বাদী হয়ে কান্তা ফিরোজকে এক নম্বর আসামি করে মোট ১৭ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছি।

৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন জানান, মোহাম্মদপুর তিন রাস্তা এলাকায় নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে তার একটি অফিস জোরপূর্বক দখলে নেয় ফিরোজ। ভুক্তভোগী বিএনপি নেতা গত সপ্তাহে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দেন। এরপর রোববার রাতে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে আপস করার শর্তে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে আবার ওই রুমের তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে দেয়।

কথিত শ্রমিক দলের নেতা ফিরোজের একাধিক চাঁদাবাজির অডিও এসেছে এই প্রতিবেদকের কাছে।

একটি অডিওতে শোনা যায়, গত ২৩ তারিখ ফিউচার হাউজিং এলাকায় নির্মাণাধীন এক ভবনের কাজ বন্ধ করে দেন ফিরোজ। এমনকি তার সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী যোগাযোগ করলে তাকে ফিরোজ জানান,  শ্রমিক দলের কর্মসূচি আছে। এই উপলক্ষ্যে চাঁদা দিতে হবে।

অপর একটি অডিওতে শোনা যায়, ফিউচার হাউজিং ৪০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ বন্ধ করে দেন ফিরোজ। নিজেকে শ্রমিক দলের নেতা দাবি করে তার সঙ্গে আলোচনা ছাড়া কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ফিরোজ।

এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিক বার ফিরোজকে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ দিকে পুলিশের একটি সূত্র জানায়, ফিরোজের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অভিযোগের কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। সেগুলো নিয়ে তারা কাজ করছে। যাদের কাছে এই ধরনের চাঁদা চেয়েছে তারা থানাকে বিষয়টি অবগত করলে এবং মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিক্সার গ্যারেজে হামলা ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, ওই রিক্সার গ্যারেজের মালিক মনির হোসেন থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০