Ritesh Beghi
২৯ নভেম্বর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীর জোড় ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা চলছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে এই ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তাবলিগ জামাতের শুরা-ই-নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া থানার আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০) মারা যান। ময়দানের জামালপুর খিত্তায় ওই মুসল্লি অসুস্থ হয়ে পড়েন,  তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে শুক্রবার ভোরে  নোয়াখালী সদরের আন্ডার চর এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. নুর আলম (৮০) মারা যান। রাতে ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোক করলে সাথে থাকা মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর দুপুর দেড়টায় জুমার নামাজের সময় জামালপুরের সরিষাবাড়ী থানার বগাড়পার এলাকার বাসিন্দা চাদ মিয়া (৬০) মারা যান। নামাজের সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমা মাঠ সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০