Ritesh Beghi
৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলন আতঙ্কে তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, দেখা মিলল না কর্মকর্তাদের

নিয়োগপ্রত্যাশীদের আন্দোলন আতঙ্কে রাজধানীর রমনার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে। একইসঙ্গে ভেতরে সেবাগ্রহীতাদের প্রবেশও সীমিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে অফিসিয়াল কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ। কথা বলতে চাইলে দীর্ঘসময় অপেক্ষা করেও চেয়ারম্যানসহ কারোর কোনো সাড়া মেলেনি। 

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সরেজমিন ঘুরে দেখা গেছে, কার্যালয়ের কেচি গেটে তালা লাগানো। গেটের সামনে ভিড় করেছেন সেবাপ্রত্যাশী কয়েকজন। আর ভেতর থেকে দাঁড়িয়ে দুই জন প্রয়োজন ও সে সাপেক্ষে কাগজ দেখতে চাইছেন। এরপর সাময়িকভাবে গেট খুলে দিচ্ছেন আবার বন্ধ করে রাখছেন।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক কর্মচারী জানান, আন্দোলনকারীদের হাতে চেয়ারম্যানের গাড়ি আটকে যাওয়ার ঘটনার পরদিন থেকেই কার্যালয়ে এমন সতর্কতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। এর বেশি কিছু না।

অন্যদিকে, নিয়োগপ্রত্যাশী প্রার্থীদের আন্দোলন ও কমিশনের সিদ্ধান্ত জানতে বেলা ১১টা থেকে প্রায় আধাঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি।

গেটের বাইরে থেকে ভবনের ভেতরে খবর পাঠালে জানানো হয়, চেয়ারম্যান আমিনুল ইসলাম মিটিংয়ে ব্যস্ত আছেন। তিনি সাক্ষাৎ করবেন কিনা কিংবা অন্য কোনো কর্মকর্তা কথা বলবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। পরে তাকে দুবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি, এসএমএসেরও জবাব দেননি।

কিছুক্ষণ পর এক উপপরিচালক জানান, ‘সবাই ব্যস্ত আছেন, এখন কেউ কথা বলতে চান না।’

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টেলিটকের সঙ্গে সভা শেষে বের হওয়ার সময় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া কয়েকজন চাকরিপ্রত্যাশী চেয়ারম্যানের গাড়ি ঘিরে ধরেন। এ সময় আন্দোলনকারীরা তার গাড়ি আটকে রাখেন এবং ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাড়ির দিকে ফিরছিলেন চেয়ারম্যান আমিনুল ইসলাম। তখন পেছন থেকে কয়েকজন তাকে ‘বিব্রত’ করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০