Ritesh Beghi
৬ ডিসেম্বর ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ

মাগুরা শহরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে কার্যালয় দুটির জানালা ও দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে উভয় কার্যালয়ের বিভিন্ন কক্ষে থাকা গুরুত্বপূর্ণ দলিলপত্র, রেকর্ড রুমের নথি, নগদ স্ট্যাম্পসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং একাধিক কম্পিউটার পুড়ে গেছে। ঘটনার পর ভূমি অফিসের নাইটগার্ড দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে পুলিশ প্রথমে ঘটনার খবর পায়। ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমি অফিস কিংবা সাব রেজিস্ট্রি কার্যালয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার ঢাকা পোস্টকে বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) এ ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই মামলা দায়ের করা হবে।

এ ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০