Ritesh Beghi
২০ জানুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে তিন হাজার রোহিঙ্গা, আগুনে পুড়ল সাড়ে ৪ শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের আগুনের সূত্রপাত হয়।

১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র‍্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়তে শুরু করে, স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনে পুড়েছে তিনটি ব্লকের ৪৫০টি ঘর, ১০টি শিখন কেন্দ্র, ২টি মসজিদ ও ১টি মাদরাসা। পুড়ে যাওয়া ঘরগুলোতে অন্তত তিন হাজার আশ্রিত রোহিঙ্গা বাস করতেন।

আকস্মিক অগ্নিকাণ্ডে আবাসস্থল হারিয়ে বিপাকে পড়েছেন রোহিঙ্গারা। ডি-৪ ব্লকের সাব মাঝি (উপ কমিউনিটি নেতা) মোহাম্মদ হাশেম বলেন, রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চিৎকার চেচামেচিতে কোনো রকম জান নিয়ে বের হয়েছি। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, আমার সাব ব্লকের একটি ঘরও অবশিষ্ট নেই।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মোহাম্মদ জুবায়ের বলেন, আমার পরিবারের সদস্য সংখ্যা ৮ জন, এখন প্রচুর শীত পড়ছে। ঠান্ডায় এমনিতেই কষ্ট হচ্ছিল তার উপর ঘরটাও হারাতে হয়েছে জানিনা কি করব।’

উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ করে, কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অগ্নিদুর্গত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০