Ritesh Beghi
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুর-(৪ কাপাসিয়া) আসনের নবনির্বাচিত জাতীয়  সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর ঐকান্তিক প্রচেষ্টায় ও  কাপাসিয়া  উপজেলা জামায়াতে ইসলামীর তত্বাবধানে পৃথক তিনটি স্থানে  ৪ শতাধিক অসহায় ও প্রান্তিক  পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
সকাল ৮ টায় কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা কামিল মাদরাসা মাঠে, সকাল ১০ টায় তরগাঁও ইউনিয়নের দিগধা ফাজিল মাদরাসা মাঠে এবং ১১ টায় রায়েদ ইউনিয়নের রায়েদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 প্রতিটি খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, বোট, মুড়ি, খেজুর   সহ ১২ টি  নিত্যপ্রয়োজনীয় পণ্য  দেয়া হয়েছে, যার মোট ওজন ২৬  কেজি।
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪( কাপাসিয়া) আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ  সালাউদ্দিন আইউবী।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য  ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন,  ইসলামী ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলা সভাপতি আবু সায়ীদ প্রমূখ।
সাংবাদিকদের সাথে আলাপকালে নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী জানান, এবারের রমজানে পর্যায়ক্রমে উপজেলার  ৫ হাজার  অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ। প্রতিবছরই সেবার পরিসর বৃদ্ধি পাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০