Ritesh Beghi
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবীর সাথে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। 
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির ব্যাপারে বিশদ আলোচনা এবং পরামর্শ উপস্থাপন করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে যথাযথ কার্যকর ভূমিকা রাখার জন্য উপস্থিত সবাই দাবী জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে দল মতের উর্ধ্বে উঠে সত্য, ন্যায় ও নির্ভিক থেকে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কাপাসিয়ার উন্নয়নে যে কোনো পরামর্শমূলক সহযোগিতা কামনা করেন। পেশার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানান এবং সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদ সভাপতি নূরুল আমিন সিকদার, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, মোঃ আবু সাঈদ, তপন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন রিপন, গোলাম সারোয়ার, মোঃ এখলাস উদ্দিন, মঞ্জুরুল হক, শরিফ সিকদার, সাইদুল ইসলাম রনি, এস এম মাসুদ, আসাদুল্লাহ মাসুম, শাপলা টিভির সম্পাদক মোঃ হাবিবুর রহমান, গাজী মঞ্জুরুল হক, মোজাম্মেল হক, আকরাম হোসেন হিরন, উত্তম কুমার দাস, সাইফুল ইসলাম নান্না, সারফুদ্দিন সবুজ, তাওহীদ হোসেন মিন্টু প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০