Ritesh Beghi
১৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি’র উদ্যোগ ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি’র উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, যুবদল নেতা বাবু খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সাবেক আহ্বায়ক আবদুর রহমান মুন্না, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিম, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক খবির মিয়াজী, যুবদল নেতা রনি পাটোয়ারী’সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক সমর্থক উক্ত মাহফিলে অংশ নেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ)। আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ছাত্রদল নেত্রী নিহা মনি।
রমজানের পবিত্রতা রক্ষা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং থাকবে।
এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং আগামী দিনের আন্দোলনে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ইফতার শেষে নেতাকর্মীরা দেশ ও দশের কল্যাণে কাজ করার শপথ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০