Ritesh Beghi
১১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়: ড. জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর  মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে   মতলবের মাটিতে কাউকে ছাড় দেয়া হবে না  
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবো না
তিনি আরও বলেন, এই মতলবে কোনো মাদক ও সন্ত্রাসের ঠাঁই হবে না। মতলববাসীর সহযোগিতায় আমরা এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছি। এছাড়া এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও কাজ করছি।
ড. জালাল উদ্দিন আরও বলেন, ধনাগোদা নদীর ওপর কচুরিপানা জমাট বেঁধে থাকায় লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি  মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খানের সভাপতিত্বে বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমুর সঞ্চালনায়
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু,  সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন এবং জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু সহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০