Ritesh Beghi
২৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে কাউসারুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় আবুল নঈম সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের দ্বিতীয় ছেলে। তিনি দিনমজুরির পাশাপাশি বালু ও ইট সরবরাহের ঠিকাদারি কাজ করতেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে নানার বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে মামাতো ভাই পলিনকে সঙ্গে নেন বাবলু। বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তাদের গতিরোধ করে। হামলাকারীরা প্রথমে বাবলুকে মারধর করে এবং পরে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কারণ ছেলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আগে থেকেই হুমকি পেয়ে আসছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০