Ritesh Beghi
৩ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্যাকসন হাইটসে ঐক্যের সুর: প্রস্তুত বাংলাদেশ ডে প্যারেডের থিম সং

আসন্ন ১৭ মে, ২০২৬ তারিখে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ডে প্যারেড’-কে ঘিরে প্রবাসীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এই উদযাপনের মূল আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছে একটি প্রাণবন্ত থিম সং, যার মাস্টারিংয়ের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপুর সুরে গানটিতে প্রাণ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় একঝাঁক কণ্ঠশিল্পী। তারা হলেন— কামরুজ্জামান বকুল, বিন্দুকণা, শাহ মাহবুব, তৃনিয়া হাসান, কৃষ্ণা তিথী এবং নাজু আকন্দ।
গানটি রচনা করেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি চাঁদপুরের কৃতি সন্তান হুমায়ূন কবীর ঢালী। গানের কথায় প্রবাসে একতা, ভ্রাতৃত্ব এবং দেশপ্রেমের এক অনন্য মেলবন্ধন ফুটে উঠেছে। লিরিক্সে উঠে এসেছে উৎসবের ডাক— “এসো সবাই মিলে দলে দলে / Jackson heights-এ যাই চলে”। গানটিতে একদিকে যেমন ঢোল-তবলার ছন্দে বাংলার মাটির ঘ্রাণকে জড়িয়ে রাখার আকুতি আছে, তেমনি বিশ্বদরবারে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারও প্রতিফলিত হয়েছে। পাশাপাশি গানের চরণে চরণে বিভেদ ভুলে ‘বাঙালির সম্মান’ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে লাল-সবুজের স্বপ্ন আর দেশীয় বাদ্যযন্ত্রের মূর্ছনা পৌঁছে দেওয়াই এই গানের অন্যতম উদ্দেশ্য। সুর ও কথার গাঁথুনিতে এমন এক আবহ তৈরি করা হয়েছে যা প্যারেডে অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগাবে।
পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ‘বাংলাদেশ ডে প্যারেড’-এর সদস্য সচিব ফাহাদ সোলায়মান। তিনি আশা প্রকাশ করেন, এই থিম সংটি শুধু প্যারেডের দিনেই নয়, বরং প্রতিটি প্রবাসী বাঙালির হৃদয়ে দেশাত্মবোধের নতুন জোয়ার সৃষ্টি করবে।
আগামী ১৭ মে জ্যাকসন হাইটসের পথে এই গানের তালে তালেই উদযাপিত হবে হাজারো বাঙালির মিলনমেলা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০