Ritesh Beghi
২১ জুন ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কসবায় স্টেশন মাস্টারকে মারধর, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর এবং রেলওয়ের বিভিন্ন সরকারি মালামাল ভাঙচুরের ঘটনায় সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

আটক সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা রৌশন আলীর ছেলে।

আহত স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে থামার পর সুমন মিয়া তার কক্ষে ঢুকে টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজিত আচরণ করেন। তিনি দাবি করেন, টিকিট না থাকায় তার কাছ থেকে ১০০ টাকা জরিমানা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্টেশন মাস্টারের কাছে কৈফিয়ত চান। তখন স্টেশন মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) ও রেলওয়ে পুলিশের। এ বিষয়ে স্টেশন মাস্টারের কোনো ভূমিকা নেই।

এ কথা বলার পর সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকিসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন। পরে স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্তকে আটক করে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকিট ছাড়া ভ্রমণের দায়ে জরিমানা করাকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। বর্তমানে আটক ব্যক্তি কসবা থানায় রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

কসবায় স্টেশন মাস্টারকে মারধর, আটক ১

ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

স্পেন ম্যাচের আগে সেই আর্জেন্টিনা-বধ নিয়ে যা বলল সৌদি আরব

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫

জাতিসংঘ কর্মকর্তা ও ইসরাইলি দূতের মধ্যে তুমুল তর্কবিতর্ক

আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ

গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে

১০

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

১১

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

১২

‘মেলোনি আমার সঙ্গে ছবি তোলার জন্য কাকুতি-মিনতি করেছিলেন’

১৩

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ছিটকে গেলেন তারকা, বিপাকে আর্জেন্টিনা

১৫

ঘোষণা দিয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৬

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

১৭

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১৮

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

দেশে ফের কমল স্বর্ণের দাম

২০