Ritesh Beghi
২০ জুলাই ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ এবং ৫ দশমিক ৭।

স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এই শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে।

প্রথম ভূমিকম্পটি ১৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এর কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল ৭টা ১৮ মিনিটে একই এলাকায় আরও শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। খবর ইরন প্রেসের।

এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতির কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

তবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবা ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছে।

 

এর মাত্র একদিন আগে, রোববার (১৯ জুলাই) সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্লেট দুটির ক্রমাগত গতিশীলতার ফলে সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, কেরমানশাহ, খুজেস্তান এবং হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ভূমিকম্পের মাত্রা খুব বেশি না হলেও, অগভীর গভীরতায় উৎপন্ন কম্পন জনবসতিপূর্ণ এলাকায় বেশি অনুভূত হয় এবং উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা সৃষ্টি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

১০

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি

১১

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১২

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

১৩

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

১৪

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

১৫

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

১৬

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

১৭

সেই সাহেদ আবারও গ্রেফতার

১৮

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

১৯

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

২০