Ritesh Beghi
২৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত এবং আরও ১২ জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি মসজিদ ও শত শত বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত তাবুও ধ্বংস হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গাজা সিটির ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) ভবনের কাছে অবস্থিত আল-মুত্তাকিন মসজিদে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। একই সঙ্গে মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা পরিচালনা করা হয়।

আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, হামলার আগে সংশ্লিষ্ট এলাকায় সতর্কবার্তা দেওয়া হলেও নিরাপদে সরে যাওয়ার জন্য বাসিন্দাদের খুবই অল্প সময় দেওয়া হয়েছিল। ফলে অনেক মানুষ পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি।

এদিকে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও পৃথক এক হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আবু আজ্জুম জানান, ব্যস্ত একটি বাজারে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, নতুন করে যে কোনো সময় হামলার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গত রোববার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি প্রস্তাব অনুমোদন করে, যার আওতায় গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম সদস্যদের গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও ভূমি দখলের ঘটনা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, বেথলেহেমের কাছে আবু নাজিম এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেখানে বসবাসকারী আট ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হন। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভবনের দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে পরে পুরো ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ছাড়া ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিন গভর্নরেটের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর ফিলিস্তিনি জমি সামরিক আদেশের মাধ্যমে অধিগ্রহণ করেছে ইসরাইল। স্থানীয় কর্মকর্তাদের দাবি, নতুন সামরিক সড়ক নির্মাণ ও বসতি সম্প্রসারণের লক্ষ্যেই এসব জমি অধিগ্রহণ করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০