Ritesh Beghi
১৬ অগাস্ট ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানে অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ এবং তেল বিক্রির আয় কমে যাওয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন।  খবর আল জাজিরার

তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে পণ্য আমদানি করতে বেশি সময় ও খরচ হচ্ছে। ফলে বাজারে পণ্যের দামও বেড়ে যাচ্ছে।

পেজেশকিয়ান বলেন, ‘জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক। আগে আমরা জাহাজে করে পণ্য আনতাম। এখন পণ্যগুলোকে আমাদের কাছে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে উৎপাদিত পণ্যের খরচ বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ইরানের আয়ও কমে গেছে। আগে তেল বিক্রি করে আয় করা হতো, কিন্তু এখন সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে।

পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, শিল্পকারখানায় বোমা হামলার কারণেও সরকারের রাজস্ব কমেছে।

তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে। ফলে আগের মতো সেসব প্রতিষ্ঠান থেকে কর আদায় করাও সম্ভব হচ্ছে না। ’ তবে অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০