news desk
১০ মে ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে আর্থিক সহযোগিতা ও ত্রাণের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সোহেল রানা, নারায়নগঞ্জ : সিদ্ধিরগঞ্জে আর্থিক সহযোগিতা ও ত্রাণের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া মনজিল পরিবহনের শ্রমিকরা। রবিবার (১০ মে) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর পশ্চিম ঢালে মনজিল পরিবহনের দুই শতাধিক চালক-শ্রমিক প্রায় আধা ঘন্টা সড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাময়িক যানযট সৃষ্টি হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সড়িয়ে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী প্রায় দেড় মাস যাবৎ যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। যাত্রী পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আমাদের মনজিল পরিবহনের প্রায় দুই আড়াইশ শ্রমিক কর্ম না থাকায় উপার্জনহীন হয়ে মা-বা, স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। সরকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ত্রাণ সামগ্রীসহ আর্থিক সহযোগিতা করছে কিন্তু আমরা কোন সহযোগিতা পাচ্ছি না। আমাদের মনজিল পরিবহনের মালিকসহ শ্রমিক নেতাদের দ্বারস্থ হলেও তারা কোন সাড়া দিচ্ছে না। তাই নিরুপায় হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সরকারের কাছে আমাদের দাবী যেন আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়ায়। বাসায় অভুক্ত স্ত্রী ছেলে-মেয়ের মুখের দিকে তাকালে খুব কষ্ট লাগে। সবাই আমাদের রক্ত চুষে খায় কিন্তু আমাদের দ:সময়ে কেউ পাশে নেই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, লকডাউন হওয়ার পর থেকে মালিকরা শ্রমিকদের কোন খোঁজ খবর নিচ্ছে না তাই শ্রমিকরা গতকালও কিছু সময়ের জন্য রাস্তা ব্যারিকেড দিয়েছিল। পরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছিল যে আজ সকাল ৭টা থেকে ৯টার মধ্যে একটা রেজাল্ট দিবে। কিন্তু এখন পর্যন্ত তারা কোন যোগাযোগ না করায় শ্রমিকরা বেতন-ভাতাসহ ত্রাণের দাবীতে সড়কে ব্যারিকেড দিয়েছিল। খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে এসে তাদের সাথে কথা বলে আশ^াস দিয়েছি যে আপনারা মালিক পক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। আমি চেষ্টা করব আপনারা যাতে বেতনটা পান। এরআগেও আমি কিছু শ্রমিকদেরকে খাদ্য সামগ্রী দিয়েছিলাম, দেখি তাদের জন্য কিছু করতে পারি কিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

৬৮ বছরে বিশ্বকাপে দ্রুততম গোলের সেঞ্চুরি

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

১০

কসবায় স্টেশন মাস্টারকে মারধর, আটক ১

১১

ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র

১২

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

১৩

স্পেন ম্যাচের আগে সেই আর্জেন্টিনা-বধ নিয়ে যা বলল সৌদি আরব

১৪

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫

১৫

জাতিসংঘ কর্মকর্তা ও ইসরাইলি দূতের মধ্যে তুমুল তর্কবিতর্ক

১৬

আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ

১৭

গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে

১৮

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

১৯

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

২০