news desk
৩০ অক্টোবর ২০১৯, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী জেলা হকার্সলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন(২৮)কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তাকে গ্রেফতার করতে গিয়ে তার বাহিনীর হামলায় দুই এসআইসহ চার পুলিশ আহত হয়েছে। আহতরা হলেন এসআই একেএম সাইদুজ্জমান,এসআই মোঃ রফিকুল ইসলাম,কনস্টেবল দীপরাজ রায় চৌধুরী ও কনস্টেবল জিহাদুল ইসলাম।এই ঘটনায় আজ বুধবার(৩০অক্টোবর) দুপুর ১২টায় এসআই একেএম সাইদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার অপহরন ও ধর্ষন মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, তার মামলার পলাতক অন্যতম আসামী মোঃ রাজিব হোসেন দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কালিন্দী ইউনিয়নের মদীনা নগরের পাকাব্রীজ এলাকায় অভিযান চালানো হয় । এসময় রাজিব হোসেন ও তার ৪/৫জনসহযোগী অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করে । এতে রাজিবের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এই ঘটনায় তিনিসহ দুই এসআই ও দুই কনস্টেবল আহত হন। একপর্যায়ে মূল আসামী রাজিবকে গ্রেফতার করা হলে তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। প্রসঙ্গত গত ৭অক্টোবর বিকেল ৪টায় চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনী পড়ুয়া এক ছাত্রীকে কোচিং শেষে বাসায় ফেরার পথে অপহরন করে রাজিব। এই ঘটনায় ৮অক্টোবর রাজিবের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। ১০অক্টোবর অপহৃত ছাত্রীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হলেও অপহরনকারী রাজিব পলাতক থাকে। তার বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় আরো দুইটি মাদক মামলা রয়েছে। সে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তিন সন্তানের জননীকে বিয়ে করাসহ অনেক মেয়ের জীবন নষ্ট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সে নিজেকে কখনো আওয়ামীলীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয উপকমিটির যুগ্ন সম্পাদক, আবার কখনো ঢাকা জেলা হকার্সলীগের সাধারন সম্পাদক হিসেবে পরিচয় দিত। রাজিবের বাবার নাম মৃত আজাদ হোসেন। বাড়ি দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী খালপাড় এলাকায়।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি জানান,গ্রেফতারকৃত রাজিব অপহরন ও ধর্ষন মামলার আসামী। তার বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০