Ritesh Beghi
১৬ অগাস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর সদরপুরে যুবক নিখোঁজ: তিন দিনেও সন্ধান মেলেনি শেখ রেদোয়ানের

"ফরিদপুর সদরপুরে নিখোঁজ যুবক শেখ রেদোয়ান"

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের বাসিন্দা সৌদী আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান(২৭) নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন।
নিখোজ রেদোয়ান গাজীপুরে একটি বেসরকারী কলেজের বি,এস,সির শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বুধবার বিকেল ৫ টার সময় রেদোয়ান মটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।

এ ঘটনায় নিখোঁজ শেখ রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে,যার নম্বর ৫৪৯। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেখ রেদোয়ানের নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০