Ritesh Beghi
২৪ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যদুবয়রা ইউনিয়ন বিএনপি সম্মেলন নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ

যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নিয়ে বাদ পড়া নেতাদের সংবাদ সম্মেলন

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী সম্মলনে সার্চ কমিটির ১২ জনের মধ্যে ৬ জনকে বাদ দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একতরফা কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও সদস্য সচিব লুৎফর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৯ টায় বাদ পড়া ৬ সদস্য সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। এছাড়াও তারা দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা অভিযোগ করেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদ এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন সার্চ কমিটির সদস্য রিপন আলী, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফারুক আহমেদ, নুরুল ইসলাম আসাদ ও জাহাঙ্গীর আলম মোহন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম আসাদ বলেন, ২৬ জুলাই যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলন ও কাউন্নিল। তবে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব ১২ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির ৬ জনকে বাদ দিয়ে লোক দেখানো বা নামমাত্র সম্মেলন করতে যাচ্ছে। যাদেরকে দিয়ে সম্মেলন বা কমিটি করতে যাচ্ছে, তারা বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন। তারা কমিটিতে আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। ২৬ তারিখের সম্মেলন স্থগিত করে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে সম্মেলন ও কাউন্সিল করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্চ কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, যে ৬ জনকে নিয়ে সম্মেলন হতে হচ্ছে তারা আহবায়ক ও সদস্য সচিবের মনোনিত। তারা দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে ভোটার তালিকা প্রস্তুত করেছে। ভোটার তালিকায় আমিসহ অনেকেরই নাম নেই। তিনি আরো বলেন, সম্মেলনের বিষয়ে আমাদের ৬ জনকে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব চিঠি দেয়নি। মুঠোফোনেও ডাকেনি। আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই বিধি বহির্ভূত ভাবে চলছে সকল কার্যক্রম।

সার্চ কমিটির সদস্য ফারুক আহমেদ জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেনকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রস্তুতি নেওয়া সম্মেলন বাদ দিয়ে প্রকৃত বিএনপির নেতাকর্মীদের দিয়ে সম্মেলন করার দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান ফোনে বলেন, ২৬ জু্লাই দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এখানে আমাদের হাত নেই। সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি। তার ভাষ্য, সংবাদ সম্মেলন করা ৬ জনকেও বিষয়টি জানানো হয়েছিল।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিনকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০