Ritesh Beghi
২৭ জুন ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খিলক্ষেত মন্দির ধ্বংসে হিন্দু মহাজোটের প্রতিবাদ

খিলক্ষেত মন্দির ধ্বংসের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন”

ঢাকার খিলক্ষেত এলাকায় বুলডোজার চালিয়ে শ্রী শ্রী দূর্গা মন্দির ও প্রতিমা ধ্বংস, লালমনিরহাটে ধর্ম অবমাননার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের দুই ব্যক্তির উপর হামলা ও গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে দোষীদের শাস্তির দাবিতে সরব হন হিন্দু নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্যসহ অন্যান্য শীর্ষ নেতারা।

বক্তারা অভিযোগ করেন, খিলক্ষেতের মন্দিরটি মৌলবাদীদের দাবির মুখে প্রশাসন ও সেনাবাহিনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং প্রতিমা অসম্মান করে ট্রাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলের পাশে থাকা মসজিদ, মাদ্রাসা কিংবা রাজনৈতিক কার্যালয়গুলো অক্ষত থাকলেও, শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস করা হয়— যা স্পষ্ট সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ।

তারা আরও বলেন, লালমনিরহাটে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীলকে ধর্ম অবমাননার অজুহাতে হামলা ও রক্তাক্ত জখম করা হলেও, প্রকৃত হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো ভুক্তভোগীদেরই মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা সরকারের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্য, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবহেলা এবং মৌলবাদীদের প্রশ্রয়ের অভিযোগ আনেন। তারা বলেন, সংবিধান ও সংস্কার কমিটিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় হিন্দু সম্প্রদায়ের কোন প্রতিনিধি নেই। প্রশাসনও তালিবানি মতাদর্শে চলছে বলে অভিযোগ করেন তারা।

হিন্দু মহাজোট ৭ দিনের আলটিমেটাম দিয়ে দাবি জানায়—

# খিলক্ষেতের মন্দির ধ্বংসের দায়ে রেল উপদেষ্টার পদত্যাগ ও তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করতে হবে

# সারা দেশের দখল হওয়া মন্দির ও মন্দিরের জায়গাগুলো হিন্দু সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দিতে হবে

# অপরাধীদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে হিন্দু সম্প্রদায় ভবিষ্যতের কোনও নির্বাচন বা ভোটে অংশগ্রহণ করবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

দেশে স্বর্ণের দামে বড় লাফ

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১০

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

১১

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

১২

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

১৩

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

১৪

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১৫

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১৭

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০