Ritesh Beghi
২১ জুলাই ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম চিলমারীতে জোবায়ের হত্যার এক বছর, তদন্তে অগ্রগতি নেই

কুড়িগ্রাম চিলমারীতে জোবায়ের হত্যার এক বছরেও বিচার নেই

ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও তদন্তে নেই অগ্রগতি। এখনো জানা যায়নি মৃত্যুর আসল কারণ। সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সঙ্গে। সেই রাতে জোবায়ের স‌ঙ্গে ছিল তার দুই সহপাঠী। রাতে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জোবায়ের। তবে পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা ক‌রে ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়েছিল। এ নিয়ে সে সময় চিলমারী মডেল থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। এতে আসামি করা হয় সেই রাতে সঙ্গে থাকা জোবা‌য়ে‌র বন্ধু মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১)। অজ্ঞাত আসা‌মি করা হয় আরও ছয়-সাতজন।

রোববার (২০ জুলাই) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে রাস্তায় দাঁড়িয়েছেন নিহত জোবায়ের আমিনের বাবা আব্দুল জলিল।

মানববন্ধনে বক্তারা বলেন, এক বছরে একটি হত্যা মামলায় আসামি গ্রেপ্তার হয় না। আগামী ৭ দিনের মধ্যে আসাসিদের গ্রেপ্তার না করা হলে ক‌ঠোর আন্দোলন করা হ‌বে।

জোবায়েরের বাবা আব্দুল জলিল ব‌লেন, সন্তান হত্যার বিচা‌রের জন্য আজ রাস্তায় নাম‌তে হ‌য়ে‌ছে। বাবা হি‌সে‌বে এটা আমার জন্য দুর্ভাগ্য। আমার সন্তান‌কে তারা প‌রিক‌ল্পিতভা‌বে হত্যো কর‌লো। এ ঘটনার এক বছর হ‌য়ে গে‌ল তবুও কোনো আসা‌মি গ্রেপ্তার হ‌লো না। দ্রুত দোষী‌দের গ্রেপ্তার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি ক‌রেন তি‌নি।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার এক দিন পর কলেজছাত্র জোবায়ের হোসেন আমিনের মর‌দেহ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এরপর ওই বছরের ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়।

চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আশরাফুল ইসলাম ব‌লেন, মামলা‌টি ন‌থিভুক্ত হওয়ার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত কর‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০