Ritesh Beghi
২৩ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মর‌নে ও আহত‌দের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের প্রার্থনা

উত্তরা বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য নারায়ণগঞ্জে প্রার্থনা সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একাধিক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বইছে শোকের ছায়া। নিহতদের আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় শ্রী শ্রী গোপাল জিউর ম‌ন্দি‌রে প্রাঙ্গণে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন পূজামণ্ডপ, হিন্দু ধর্মীয় সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন, শান্তিপাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং একটি জাতীয় ট্র্যাজেডি। আমরা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তারা আরও বলেন, এই শোকের সময়ে ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে পাশে দাঁড়াতে হবে। মানবিকতা ও সহমর্মিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

প্রার্থনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন‌্য সদস‌্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০