Ritesh Beghi
২৩ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

সদরপুরে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধিঃ রাস্তা পার হতে গিয়ে ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল্লাহ নামে মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের এক শিশু নিহত হয়েছে৷

নিহত আবদুল্লাহ ভাংগা থানার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের মাসুদ মল্লিকের পুত্র বলে জানা গেছে।

বুধবার (২৩ জুলাই) ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷

নিহতের পিতা মাসুদ মল্লিক বলেন, সকাল ৯ টার সময় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে আমার শিশু পুত্র রাস্তা পার হতে গেলে পিছন দিক থেকে ব্যাটারীচালিত অটোরিকশা তাকে সজোড়ে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। নিহত আবদুল্লাহ মজুমদার বাজার এলাকায় মোহাম্মাদীয়া আরাবিয়া নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার নূরানী বিভাগের ২য় শ্রেনীর ছাত্র ছিলেন। এঘটনায় মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কৃষ্ণপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম নুরু বলেন, মাদ্রাসায় ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশুনা করে, মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটে। তাদের নিরাপত্তার জন্য মাদ্রাসার সামনের রাস্তায় একটি স্পীড ব্রেকার জরুরী দরকার।

ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, শিশু নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১০

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১১

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১২

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৩

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৪

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৫

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

১৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১৮

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১৯

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

২০