Ritesh Beghi
১৫ অগাস্ট ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুর থানায় হামলা মামলা: মিজানুর রহমান ফকির গ্রেফতার

"সদরপুর থানায় হামলা মামলায় গ্রেফতারকৃত মিজানুর রহমান ফকির"

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর থানা ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় মিজানুর রহমান ফকির(৩৯) নামে একজন কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমান ফকির উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের সামাদ ফকিরের পুত্র।

বৃহস্পতিবার(১৪ আগস্ট) গভীর রাতে সদরপুর থানার এস আই মেহেদী হাসান, ও এস আই,আসাদুজ্জামান রিপন সংগীয় ফোর্স নিয়ে মিজানুর রহমান ফকিরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়,গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে একদল হামলাকারী সদরপুর থানায় হামলা করে লুটপাট, ভাংচুর, অস্ত্রলুট,ও অগ্নিসংযোগ ঘটায়। এ ব্যাপারে ৫/৮/২০২৪ ইং এস আই কাজী রিপন হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকহাজার লোকের বিরুদ্ধে সাধারন ডাইরী করেন, যার নম্বর ১৬৮, পরবর্তীতে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। উক্ত মামলায় আসামী মিজানুর রহমান ফকিরের সক্রিয় ভুমিকা ছিল বলে তদন্তে জানতে পারে পুলিশ।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়। তিনি বলেন, গ্রেফতারকৃত মিজানুর রহমান ফকির কে বৃহস্পতিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০