news desk
২৮ ফেব্রুয়ারী ২০২১, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় স্কাউট গার্লস গাইডদের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় “দশ থেকে উনিশে, আমরা তোমার পাশে” এই স্লোগানে ইউনিসেফ এর সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১ দিন ব্যাপী স্কাউট/গার্লস গাইডদের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ আবু হাসান মোস্তফা প্রমুখ।

উপস্থিত বক্তারা কর্মশালায় কৈশোর কালীন স্বাস্থ্য ঝুঁকি, পুষ্টি, বাল্যবিবাহের কুফল, কৈশোরে গর্ভধারণ ও কুফল, মাদকের কুফল, জেন্ডার ভায়োলেন্স প্রভৃতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০