news desk
৪ অক্টোবর ২০২০, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে অটোষ্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে সংর্ঘষ উভয় পক্ষের আহত ১০

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে অটোষ্ট্যান্ডের চাদাঁবাজি ও দখল নিয়ে সংর্ঘষ দোকানের মালামালসহ ক্যাশলুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ঢাকা বাইপাস মহাসড়কের পাশে উলুখোলা বাজার সেলিম ষ্টোরের সামনে।
ওই সময়ে সেলিম ষ্টোরের মালামাল তছনচ ও ক্যাশলুটের অভিযোগ উঠেছে পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন টুটুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মেরাজ ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এ হামলা চালায়। এ সময় উভয় পক্ষের হামলা-পালটা হামলায় বাবলু, উত্তম, জাহাঙ্গীর, রাশেদুল, রনি, নাদিম, মনসুর, সুমন, মামুন, মাসুদ সরকার ও ফয়সাল আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে জনাতার ধাওয়া খেয়ে রেজিষ্টেশন বিহীন দুটি মোটরসাইকেলসহ ৫টি মোটরসাইকেল ও একটি এক্সিও সাদা রংয়ের প্রাইভেটকার(ঢাকা মেট্্েরা গ- ৪৩-০০৯৩) ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে উলুখোলা পুলিশ ফাড়িঁর ইনচার্জ রেজাউল করিম তার সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থল থেকে ৫ টি মোটরসাইকেল ওই একটি প্রাইভেটকারটি উদ্ধার করে ফাঁিড়তে নিয়ে যায়।
এ ব্যাপারে দোকানদার ইসলাম ভূইয়া জানান, দোকানের ভেতরে ঢুকে ক্যাশে থাকা নগদটাকা ও বেনসন সিগারেটের কার্টুনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ওই অভিযুক্তরা। এ সময় তাদের হামলায় বাধাঁ দিতে গিয়ে বাজারের ৬-৭ জন লোক আহত হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন টুটুল বলেন- দীর্ঘদিন যাবত একটি মহল ওই স্ট্যান্ড ভোগ দখল করে আসছিল। পরে স্থানীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে রফাদফা করে দেয়। শনিবার রাতে উভয় পক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমার ৫-৬ জন আহত হন।
বাজার ব্যবসায়ীরা জানান, দফায় দফায় বাজারে সংর্ঘষ হলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা তাদেরকে ধাঁওয়া করলে গাড়ী ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন- এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১০

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১১

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১৩

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৮

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০