news desk
১৮ ফেব্রুয়ারী ২০২১, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে আন্দোলন-সংগ্রামের ইতিহাস ‘স্বাধীনতা স্তম্ভ’ উদ্বোধন করলেন চুমকি এমপি

 

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আন্দোলন-সংগ্রামের ইতিহাস ‘স্বাধীনতা স্তম্ভের’ উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
বুধবার বিকেলে নতুন প্রজন্মকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে জানানোর লক্ষ্যে এবং শহীদের স্মৃতি বিজরিত ইতিহাসকে স্মরণীয় রাখতে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে সাত স্তম্ভ বিশিষ্ট স্বাধীনতা স্তম্ভ ফিতা কেটে দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন।
ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা অর্জনের ইতিহাসগুলো উপজেলার সর্বস্তরের জনসাধারণ যাতে জানতে পারেন সেই লক্ষ্যে ইউএনও মো.শিবলী সাদিক স্বাধীনতা স্তম্ভটি নির্মাণ করেন। স্বাধীন দেশ পাওয়ার আগে যেই সব আন্দোলন-সংগ্রাম বাঙালি জাতির করতে হয়েছে। সেই সব আন্দোলনের ইতিহাস সংবলিত তথ্য সাতটি স্তম্ভ বিশিষ্ট স্বাধীনতা স্তম্ভে স্থান পেয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের গণতন্ত্র আন্দোলন, ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ইতিহাস সংবলিত সাতটি স্তম্ভের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাড. মাকসুদ-উল আলম খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু প্রমুখ।
অপরদিকে, কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে রির্টানিং অফিসারের আয়োজনে বুধবার দুপুরে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও আচরনবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে ও কালীগঞ্জ নির্বাচন অফিসার ফারিজা নুরের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অথিতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন- গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম জহিরুল ইসলাম, ৬৩ বিজিবি ব্যাটালিয়ন গাজীপুরের উপ-অধিনায়ক মেজর ইমরান, র‌্যাব-১ গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শিবলী সাদিক, কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০