news desk
৬ মে ২০২০, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে কৃষকের পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : পুর্ববিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুর উপজেলার দীঘদ্বারিয়া বিলে উঠতি পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই ঘটনায় প্রতিপক্ষ উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের আয়ুব আলী ও রমজান হোসেনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জমির মালিক রফিক সরদার বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে ওই অভিযোগটি দিয়েছেন।

ধানচাষি রফিক সরদার অভিযোগ করেন, যোগেন্দ্রনগর মৌজায় অবস্থিত চারবিঘা জমিতে ইরি-বোর ধানের চাষ করেছিলেন। ধানওগুলো কাটার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু তাঁর প্রতিপক্ষ ব্যক্তিরা দেশীয় অস্ত্রসহ ১৫-২০জন লোক নিয়ে বুধবার সকাল থেকে ধানকাটা শুরু করেন।

খবর পেয়ে তিনি জমিতে গিয়ে ধানকাটার কারনসহ বাধা নিষেধ করলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ভয়ভীতি দেখান। নিরুপায় হয়ে ধানকাটাবন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশের সহযোগীতা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে চারবিঘা জমির মধ্যে দুপুর পর্যন্ত ৫কাঠা জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে গেছেন অভিযুক্তদের একজন মো. রমজান আলী। তবে পুলিশে অভিযোগ করার খবর পেয়ে দুপুরের পর থেকে ধানকাটা বন্ধ রেখেছেন অভিযুক্ত ব্যক্তিরা। আজ বৃহষ্পতিবার বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ করে অবশিষ্ট ধান কাটার তৎপরতা চালাচ্ছেন প্রভাবশালী ওই ব্যক্তিরা।

ধান কাটা ও ঘরে তোলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের পক্ষে মো. রমজান হোসেন দাবী করেন, জমির ভাগবাটোয়ারা নিয়ে রফিক সরদারের সাথে বিরোধ রয়েছে। কিন্তু নিষ্পত্তিতে অগ্রাহ্য করায় ধান কেটেছেন তাঁরা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্তকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০