news desk
১৭ এপ্রিল ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের হাট-বাজার গুলোতে মানুষের উপচে পড়া ভিড়, মানছেনা সামাজিক দূরত্ব  

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ক্রমেই বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল রোববার জেলার বিভিন্নজন উপজেলায় মোট নয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

তারপরও মানুষের মাঝে স্বাস্থ্য  সচেতনতা সৃষ্টি হচ্ছে না। মানছে না স্বাস্থ্যবিধি, বজায় রাখছে না সামাজিক দূরত্ব। সকাল বিকেলে হাট-বাজার অলি-গলিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিনা কারণে, নানা অজুহাতে ঘরের বাইরে বের হয়ে আসছে মানুষজন।

পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের লোকজন ও তাদের গাড়ি দেখে একটু আড়াল হলেও কিছুক্ষণ পর আবারও সেই জটলার সৃষ্টি করছে।
টাঙ্গাইলের প্রতিটি উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ অলিতে-গলিতে একই চিত্র দেখা যাচ্ছে।

এতে করে করোনাভাইরাস সংক্রমণ  প্রতিরোধে নেয়া পদক্ষেপ কাজে আসছে না। যদিও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে  প্রশাসন। জনগণকে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও পুলিশ বের হওয়ার কারণ জানতে চাইছে।  বের না হওয়ার জন্য সতর্ক করে মাইকিং করা হচ্ছে। এতো কিছুর পরও মানুষকে বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত রাখা যাচ্ছে না। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলার ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় পাথাইলকান্দী বাজারে গিয়ে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সামাজিক দূরত্ব না মেনেই বাজার করছে মানুষজন। তিন ফুটতো দূরের কথা তিন ইঞ্চি পরিমান দূরত্ব বজায় রাখছেন না তারা। জেলার বিভিন্ন এলাকার হাট-বাজার বাজারগুলোতে দেখা গেছে এমন চিত্র। এতে করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা খুব একটা কাজে আসবে না বলে মনে করেছে বিশিষ্টজনেরা।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম বলেন , সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হাট-বাজারগুলো খোলা স্থানে বসানোর নির্দেশ দেয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে। যাতে করে জনগণ সামাজিক দূরত্ব মেনে চলাচল করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০