news desk
৩০ মার্চ ২০২০, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে করোনা প্রতিরোধে ‘মোবাইল অ্যাপস’ তৈরি করল দ্বাদশ শ্রেণির ছাত্র

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশসহ সারাবিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বহু মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস দেখা দিয়েছে আমাদের দেশেও। এতে বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তাই করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ও প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন স্ব স্ব উদ্যোগে জনসচেতনতা প্রচারণা মাইকিং, লিফলেট, হ্যান্ডওয়াস (সাবান), গ্লোভস ও মাস্ক বিতরণ করে যাচ্ছেন।

এদিকে, এই দুর্যোগ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগে করোনা প্রতিরোধ মোবাইল অ্যাপস তৈরি করেছেন টাঙ্গাইলের কালিহাতীর আল-আমিন নামে এক দ্বাদশ শ্রেণির ছাত্র। সে পৌর এলাকার মো. নায়েব আলীর ছেলে ও স্থানীয় কালিহাতী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

মোবাইল অ্যাপস সম্পর্কে আল-আমিন বলেন, বর্তমান সময়ে (COVID-19) করোনা ভাইরাসের আশঙ্কা ও আতঙ্ক সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেকেই নানাভাবে প্রতিরোধে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা সবাই কমবেশী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে আসছি। তাই ভাবলাম যদি করোনা প্রতিরোধে মোবাইলের মাধ্যমে জনসচেতনামূলক অ্যাপস তৈরি করা হয় তাহলে তরুণ প্রজন্ম ও নানা বয়সের মানুষ মোবাইল ফোন ব্যবহারকারীরা অ্যাপসটি ব্যবহার করে সচেতন হবে। সেই চেতনা থেকে একপর্যায়ে পড়াশনার পাশাপাশি করোনার প্রতিরোধমূলক এই অ্যাপসটি বানানোর কাজ শুরু করি। পরে অ্যাপসটি তৈরিতে সক্ষম হই।
আল-আমিন অারো বলেন, করোনা প্রতিরোধমূলক এই অ্যাপসটির ভিতরে ৮ টি বিভাগ রয়েছে। যার মাধ্যমে জানা যাবে করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, করোনা হলে কেমন লক্ষণ দেখা দেয় ও আমাদের ভাইরাস মোকাবেলায় কি কি করণীয় ইত্যাদি। এসবসহ করোনা বিয়ষক বিভিন্ন আপডেট জানা যাবে সার্বক্ষণ। এছাড়াও করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য পাঠানো যাবে এই অ্যাপসের মাধ্যমে। অ্যাপসের একটি বড় সুবিধা হলো অ্যাপসটিতে কিছুক্ষণ পর পর সতর্ক বার্তা আসবে। যেমন- আপনি নিয়মিত হাত পরিষ্কার করছেন কিনা, নিয়মিত মাস্ক ব্যবহার করছেন কিনা ইত্যাদি। অ্যাপসটি পাওয়া যাবে covid19bangladesh.com ওয়েব সাইটে। ইতিমধ্যে এই জনসচেতনমূলক অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের মাঝে অনেকটাই সাড়া জেগেছে। আশা করছি অ্যাপসটি ব্যবহার করে সবাই জনসচেতন হতে পারবে। সকলকে এই অ্যাপসটি ডাউনলোড করার অনুরোধ জানিয়ে বলেন- করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হবে। আতঙ্ক বা গুজব না ছড়িয়ে সকলেই নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধে সচেতনা বৃদ্ধি করি। তাহলেই মহামারী করোনা প্রতিরোধ মোকাবেলা করা সম্ভব।

মোবাইল অ্যাপস তৈরি করা আল-আমিনের বাবা মো. নায়েব আলী বলেন, পড়াশনার ফাঁকে ল্যাপটপ ও মোবাইল নিয়ে প্রায়ই ব্যস্ত থাকতো। এতে করে কিছুটা বিরক্তবোধ করতাম। কিন্তু যখন জানতে পারলাম মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে দেশে করোনা প্রতিরোধে সচেতনমূলক অ্যাপস তৈরি করেছে তখন থেকে তাকে নিজেও ইন্টার নেট ব্যবহার করতে না করেনি। ছেলের এমন উদ্যোগে নিজেকে গর্ববোধ করি। তবে সকলকে এই করোনা প্রতিরোধে মোবাইল অ্যাপসটি ব্যবহার করতে অনুরোধ জানান।

এ বিষয়ে কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী  বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে করোনো প্রতিরোধে আল-আমিন যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস তৈরি করেছেন সেটির বিষয়ে জেনেছি ও আমি নিজেও ব্যবহার করতেছি। এতে করে সার্বক্ষণ করোনা প্রতিরোধে আপডেট পাচ্ছি। বর্তমাস সময়ে আল-আমিনের সময়পোযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ। সর্বসাধারণদের সচেতন করে তিনি বলেন-আমার মনে হয় এই অ্যাপসটি ব্যবহার করলে আমরা অনেকটা এই ভাইরাস সম্পর্কে জেনে সচেতন হতে পারবো। সকল এ্যান্ড্রয়েট মোবাইল ফোন ব্যবহারকারীদের অ্যাপসটি ব্যবহার করার জন্য আহবান করি। জরুরি মুহুর্তে করোনার প্রতিরোধমূলক অ্যাপস নির্মাতা আল-আমিনকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০