news desk
১৮ ফেব্রুয়ারী ২০২১, ৩:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মনিটরিং অব্যাহত রাখার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক: প্রতিটি মামলা নিবিড়ভাবে তদারকির মাধ্যমে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মনিটরিং অব্যাহত রাখার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। এক্ষেত্রে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তদারকি বাড়াতে হবে।

আইজিপি মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের শাপলা কনফারেন্স রুমে কোয়ার্টালি অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে একথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের আচার-আচরণে ইতিবাচক অনেক পরিবর্তন এসেছে। ই‌তিবাচক প‌রিবর্ত‌নের এই প্র‌ক্রিয়া অব্যাহত র‌য়ে‌ছে। আমরা চাই, থানায় আগত সেবাপ্রার্থীর সা‌থে যে কো‌নো প্রকার খারাপ আচর‌নের কথা বাস্তব নয়, গল্প ও কল্পকথার অংশ হোক। সে‌টি বি‌বেচনায় নি‌য়েই কাজ কর‌ছি আমরা। জনবান্ধব পু‌লিশ হ‌তে হ‌লে, থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে জনগণের সাথে ভালো আচরণ করতেই হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, সেবাপ্রার্থীর প্র‌তি সাপোর্টিভ হতে হবে। তিনি বলেন, পেশীশক্তি নয়, পু‌লি‌শের কা‌জে আইনি সক্ষমতা প্র‌য়োগ কর‌তে হ‌বে।

মাদকমুক্ত পুলিশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি দ্ব্যর্থহীন কন্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, মাদ‌কের সা‌থে যে কো‌নো প্রকার অ‌বৈধ সং‌শ্লিষ্টতার প্রমান পে‌লে পু‌লি‌শের যে কো‌নো সদ‌স্যের প্র‌তি শূণ্য স‌হিঞ্চুতা প্রদর্শন করা হ‌চ্ছে এবং এই প্র‌ক্রিয়া চলমান থাক‌বে।

ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমরা বিট পুলিশিং চালু করেছি। ইতোমধ্যে দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। সফলভাবে বিট পুলিশিং করলে সমাজে অনেক অপরাধ কমে আসবে। জনগণের সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে হবে উ‌ল্লেখ ক‌রে আই‌জি‌পি ব‌লেন, অপরা‌ধের সংঘটন কমা‌তে প্রো অ্যাক‌টিভ পু‌লি‌শিং এর পাশাপা‌শি প্রি‌ভেন্টিভ পু‌লি‌শিং এর চর্চা বাড়‌া‌তে হ‌বে। বিট পু‌লি‌শিং চর্চা এ‌ক্ষে‌ত্রে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌তে শুরু ক‌রে‌ছে।

শৃঙ্খলার ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, শৃঙ্খলার সাথে কোনভাবেই আপোষ করা যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মী ও অন্যান্য পেশার মানুষের সাথে পেশাদার সম্পর্ককে গুরুত্ব দি‌তে হ‌বে। পেশাদার সম্পর্ক এ‌ড়ি‌য়ে কো‌নো ব্য‌ক্তিগত সম্পর্ক নয়। অধীনস্থ‌দের গ‌তি‌বি‌ধি ও কাজক‌র্মের খোঁঁজখবর রাখ‌তে হ‌বে। যে কো‌নো অপরাধ মনষ্কতা শক্ত হা‌তে দমন কর‌তে হ‌বে। পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার ব্রতী হতে হবে। ভাল কাজ ও সদাচার‌নের মাধ্য‌মে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার আহবান জানিয়ে আই‌জি‌পি বলেন, তাহলে মানুষ যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০