news desk
২৮ ফেব্রুয়ারী ২০২১, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে বরগুনা জেলার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে সমুদ্র তীরবর্তী সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় ২৮ ফেব্রæয়ারি বরগুনা জেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবছরেও দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে বরগুনা প্রেসক্লাব।

বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়। পরে পৌরসভা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার প্রমুখ।

বরগুনা জেলা বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন এরশাদ সরকার মহকুমা সদরকে উপজেলা এবং পছন্দ অনুযায়ী দু’একটি অঞ্চলকে জেলা ঘোষণা করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সমাপ্ত করতে চেয়েছিলেন। বরগুনা জেলার দাবিতে আপামর জনসাধারণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে এরশাদ সরকার বরগুনাকে জেলা হিসেবে ঘোষণা করতে বাধ্য হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০