news desk
১ নভেম্বর ২০২০, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিটেনে আবারও এক মাসের জন্য লকডাউন ঘোষণা

FILE - In this Friday, Oct. 23, 2020 file photo, British Prime Minister Boris Johnson walks from 10 Downing Street to a meeting with his ministers at the Foreign Office, in London. All politicians have opponents, but Boris Johnson’s list is exceptional. Amid a global pandemic, Britain’s prime minister is battling the European Union, a resurgent political opposition, angry English mayors and a beloved soccer star who wants to feed poor children.(AP Photo/Matt Dunham, file)

আর্ন্তজাতিক ডেস্ক::  ব্রিটেনে আবারও এক মাসের জন্য লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার পর শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই দফায় কার্যকর হবে লকডাউন।

ইউরোপের মধ্যে ব্রিটেনেই করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দৈনিক ২০ হাজারের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত হচ্ছেন সে দেশে।

বিশেষজ্ঞদের শঙ্কা, এই সংখ্যা পৌঁছাতে পারে ৮০ হাজার পর্যন্ত। প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, সংক্রমণ রোধের ক্ষেত্রে এ ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না।

তবে লকডাউনের মধ্যেও খোলা থাকবে কিছু পরিষেবা। সেগুলোর মধ্যে জরুরি পরিষেবা ছাড়াও থাকছে স্কুল ও বিশ্ববিদ্যালয়। রেস্তোরাঁয় বসে পানাহার করা যাবে না। তবে খাবার ও পানীয় কিনে নিয়ে যাওয়া যাবে।

ব্রিটেনে সংক্রমণের হার লাগামছাড়া হয়ে গেছে- বিশেষজ্ঞদের পক্ষ থেকে এ ব্যাপারে সতর্কতা পাওয়ার পরই লকডাউনের পথে হাঁটলেন বরিস জনসন।

এর আগে ইংল্যান্ডে প্রথম দফার লকডাউন ছিল ২৩ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত। সেবারও লকডাউন দেরিতে ঘোষণা করায় সমালোচিত হয়েছিলেন বরিস জনসন। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০