news desk
২৬ মার্চ ২০২১, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুজিব কোর্ট গায়ে ফ্লাইট থেকে নামলেন নরেন্দ্র মোদি

বেলা ১১টা বাজার তখনও কিছুটা সময় বাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। তখনও মোদি ফ্লাইট থেকে নামেননি। তাকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে সকাল ১০টা ৫৭ মিনিটে ফ্লাইটের খুব কাছাকাছি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০টা ৫৯ মিনিটে ফ্লাইট থেকে নেমে আসেন সাদা পাঞ্জাবি ও পায়জামার ওপর মুজিব কোট পরিহিত নরেন্দ্র মোদি। শেষ সিঁড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন, পকেট থেকে বের করে মুখে মাস্ক পরলেন। এবার হাসিমুখে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।

এ সময় প্রধানমন্ত্রী তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। দুই দেশের প্রধানমন্ত্রী লালগালিচা পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন। এখানে প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত এবং পরপরই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এরপর মোদিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বেজে ওঠে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ সঙ্গীতটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভার স্মৃতিসৌধের দিকে রওনা হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০