Publisher
১২ মে ২০২১, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন-এমপিও শিক্ষকদের ঈদ উপহার হিসেবে ৭৫ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ উপহার হিসেবে প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রত্যেক শিক্ষক পাবেন ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা করে। বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও নগদ সহায়তা দেওয়ার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয়। তাতে শিক্ষকদের ৫০০০ টাকা করে এবং কর্মচারীদের ২৫০০ টাকা করে নগদ সহায়তার প্রস্তাব করা হয়। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকার থেকে বেতন না পাওয়ায় তাদের এ সহায়তা দেওয়া হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের (সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীকে (প্রত্যেক শিক্ষককে ৫,০০০/ টাকা এবং প্রত্যেক কর্মচারীকে ২,৫০০/-) আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ হাজার ৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮ হাজার ১৮৪ কোটি টাকাসহ মোট ৭৪ হাজার ৮১৭ কোটি টাকা এককালীন অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছর লকডাউনের সময়ও এসব শিক্ষক-কর্মচারীরা একই হারে সহায়তা পেয়েছিলেন। ওই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ সংস্থান করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০