admim
১৭ জানুয়ারী ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষ ভারত হলেও ভাবছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: প্রতিপক্ষ ভারত হলেও ভাবছে না বাংলাদেশ, যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দুপুর দেড়টায় ভারতের বিপক্ষে লড়বে আজিজুল হাকিম তামিমের দল। প্রতিপক্ষ ভারত হলেও দলকে নির্ভার রাখছেন যুবাদের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। নিজ দল নিয়েই বেশি ভাবছেন তিনি।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় নাভিদ বলেছেন, ‘আমার মনে হয়, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এখানে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। কাদের সাথে প্রথম ম্যাচ খেলছি এটা আসলে তেমন ম্যাটার করে না। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। প্রতিপক্ষ নিয়ে অত বেশি ভাবছি না। যেকোনো দলের সাথে খেলতেই নিজেদের প্রস্তুত রাখছি।’

নাভিদ আরও বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। কিছু ব্যাপার আমাদের নিয়ন্ত্রণে নেই, যেমন ধরুন আবহাওয়া, বৃষ্টি এসব। তাই এসব নিয়ে অত ভাবছি না। বেশ কিছু দিন আগে এসে এখানে ভালোভাবে মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচের আগে হাতে সময় আছে। ছেলেরা উইকেটের আচরণ সম্পর্কে জানতে পারবে। আমার মনে হয় সবাই প্রস্তুত আছে।’

নিজেদেরকেও দুর্বল ভাবছেন না এই কোচ, ‘যে দল নির্দিষ্ট দিনে ভালো করবে তারাই জিতবে। ভারত অনেক ভালো দল। দুই ভালো দল খেলবে। আমাদেরও ভালো দল রয়েছে। আমরা প্রক্রিয়া ধরে রেখে এগোতে চাই, ছেলেরা পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারলে আশা করি আমাদের ভালো সুযোগ থাকবে। চেষ্টা করব নিজেদের পরিকল্পনায় লেগে থাকতে। আশা করি ছেলেরা মাঠে এসব কাজে লাগাবে এবং সেরা দলটাই দিনশেষে জিতবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১০

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

১২

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

১৩

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৪

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

১৫

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

১৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

১৭

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৮

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

১৯

দেশে স্বর্ণের দামে বড় লাফ

২০