news desk
২ এপ্রিল ২০২০, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জবাসীর জন্য কোটি টাকার অনুদান ঘোষনা কর‌লেন শামীম ওসমান

নিজস্ব প‌তি‌বেদক: ফতুল্লা-সিদ্ধিরগঞ্জবাসীর জন্য কোটি টাকার অনুদান ঘোষনা ক‌রে‌ছেন নারায়নগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তি‌নি।

তিনি বলেন, আমাদের সমাজে দুই শ্রেনির অসহায় লোক রয়েছে। এক শ্রেণি হচ্ছে হত দরিদ্র যারা হাত পেতে সাহায্য চাইতে পারে। আরেকটা শ্রেনি আছে যাদের ঘরে খাবার না থাকলেও তারা মুখ ফুটে কিছু বলতে পারে না। এই দুই শ্রেণির সাহায্যে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ৯৯ লাখ ৯৯ হাজার টাকা অনুদান ঘোষনা করছি। ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের ৫টি ওয়ার্ডে তালিকা করে এই অনুদানের টাকা বিতরণ করা হবে। আমি ও আমার পরিবার ইতিমধ্যেই অসহায়দের সাহায্যে কাজ শুরু করে দিয়েছি। এতোদিন কাজ হয়েছে গোঁপনে। তবে এ ধরনের কাজগুলো প্রচার হলে অন্যরাও উৎসাহিত হবে। ১৬ থে‌কে ১৭ কোটি মানুষকে সহায়তা করা সরকারের একার পক্ষে সম্ভব না। তাই বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহবান জানান তি‌নি।

তি‌নি আরো বলেন, আমরা সবাই একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আল্লাহর রহমতে পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা তুলনামূলক ভালো। প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ এবং সকলের সহযোগিতায় করোনা ভাইরাস এখনো বাংলাদেশে মহামারি রূপ নিতে পারেনি। ত‌বে সকল প্র‌তিষ্ঠান বন্ধ ঘোষনা করায় অ‌নেক নিম্ন‌বিত্ত ও মধ্য‌বিত্তরা অসহায় হ‌য়ে প‌ড়ে‌ছে। তাই নারায়ণগঞ্জে বাড়িওয়ালাদের অনু‌রোধ কবর অাপনারা ১ মাসের বাড়ি ভাড়া মওকুফ কর‌বেন।

জনগ‌নের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, পুলিশ সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা যা‌তে তা‌দের কাজ ভালভা‌বে কর‌তে পা‌রে, শুধু আপনাদের ঘরে ফেরাতেই ব্যস্ত না থা‌কে। তাই সবাই বাই‌রে ঘুরা‌ফেরা না ক‌রে বা‌ড়ি‌তে থাকুন। আইনশৃঙ্খলা বা‌হিনী‌কে তা‌দের অন্যান্য কাজ কর‌তে দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০