news desk
২৮ নভেম্বর ২০১৯, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জ এসিল্যান্ড অফিসে এসে কাঁদলেন স্বামী-স্ত্রী

জমি কেনার আগে যাচাই-বাচাই করে ক্রয় করার আহ্বান জানিয়েছেন কেরানীগঞ্জ এসিল্যান্ড কামরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে তার ‘কামরুল এসিল্যান্ড কেরানীগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসে এক ব্যক্তি জমি কিনে প্রতারিত হওয়ার সত্য ঘটনার কথা জানিয়ে সবাইকে সচেতন করতে জমি ক্রয় করার সময় যাচাই বাচাই করে ক্রয় করা আহ্বান জানান।

নিম্নে তার দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

এক সেবাপ্রার্থী ফোন দিয়ে তার নামজারী দেয়ার জন্য অনুরোধ করলেন, আমি তার সম্পত্তি ‘ক’ তালিকায় সরকারের স্বার্থ থাকায় তার নামজারী নামঞ্জুর হয়েছে জানালাম।ভদ্রলোক ফোনে হু হু করে কান্না শুরু করলেন,তিনি বললেন,স্যার যে করেই হোক আমার নামজারীটা দেন।তিনি বললেন,দীর্ঘদিন বিদেশে ছিলেন,জমানো টাকা দিয়ে একটু সম্পত্তি ক্রয় করেছেন,এখন এটা বাতিল হলে তিনি নিঃস্ব হয়ে যাবেন।তিনি বললেন,অনেক শখ করে নিজের একমাত্র ছেলের জন্য বিদেশ থেকে একটি উপহার এনেছিলেন,এটা তিনি এসিল্যান্ডকে দিয়ে দিবেন,তবুও যেন তাকে নামজারী করে দেয়া হয়।আমি তাকে অফিসে আসতে বললাম।ঘন্টা খানেকের মধ্যে তিনি সস্ত্রীক অফিসে আসলেন।এবার স্বামী স্ত্রী দুজন মিলে নামজারী করার অনুরোধ করলেন।আমি বুঝিয়ে বললাম,অনেক কিছু উপহার দিলেও নামজারী দেয়া সম্ভাব হবে না,সরকারের স্বার্থ থাকলে কোন কিছুর বিনিময়েই নামজারী দেয়া সম্ভব নয়।তিনি কেঁদেই ফিরে গেলেন। #পরামর্শঃ জমি কেনার আগেই আবশ্যিকভাবে জমিটি খাস,অর্পিত,অধিগ্রহণসহ সরকারের স্বার্থ আছে কিনা যাচাই করুন।ভূমি অফিসে এসে রেকর্ডস অব রাইটস দেখে নিন।জমির আশেপাশের মালিকের কাছ থেকে খোঁজখবর নিন।সাব রেজিস্ট্রার অফিস থেকে জমিটি ইতোমধ্যে বিক্রি, হেবা,মর্টগেজ,পাওয়ার অব আটর্নী করা হয়েছে কিনা যাচাই করবেন।মনে রাখবেন,একটু অসতর্ক হলেই আপনার সারাজীবনের সঞ্চয় বিফলে যেতে পারে।এত বিষয়ে জানতে হয়তো আপনার জন্য অনেক কষ্টকর হবে,তবুও এটা করে নিলে জমি কেনার পরে সমস্যা হবেনা। #আর এ বিষয়ে সবসময় আপনার #এসিল্যান্ড আপনার আপনজন হয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।সাথে সাথে যাচাই করে দেয়া সম্ভব না হলেও একটু সময় দিলে অবশ্যই আপনি চাহিত সেবা পাবেন।জমিজমা সম্পর্কে আপনি সচেতন হোন,অন্যকেও সচেতন করুন। এ বিষয়ে কোন বিষয়ে যদি অাপনি বুঝতে না পারেন, তবে ইনবক্সে মেসেজ করবেন,একটু সময় লাগলেও আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০