admim
১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

স্পোর্টস ডেস্ক: সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে সিলেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুতেই দুই ওপেনারকে হারালেও শান্ত-মুশফিকদের দুর্দান্ত ব্যাটিয়ে ভালো সংগ্রহের দিকেই এগোতে থাকে রাজশাহী। কিন্তু শান্ত-মুশফিকদের বিদায়ের পর মন্থর হয় রানের গতি। ফলে ভালো সংগ্রহ পায়নি তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিক। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, জিমি নিশাম ১২ ও সাহিবজাদা ফারহান ১৪ রান করেন। বাকিরা দশের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ভালো জয়ের দিকেই ছিল সিলেট টাইটানস। কিন্তু লোয়ার মিডল অর্ডারদের ব্যর্থতায় সহজ ম্যাচটাও জিততে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান করেন মুমিনুল হক। আর ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২৭ রান।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রিপন মণ্ডল। বিনুরা ফার্নান্দো পেয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০