Ritesh Beghi
২২ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযান দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে আর্সেনাল। শুক্রবার এমিরেটস স্টেডিয়ামে লিগে ফেরা কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিয়েছে মিকেল আর্তেতার দল।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। ১৫ মিনিটে কাই হাভার্টজ এবং ২৩ মিনিটে বুকায়ো সাকা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর মাত্র চার মিনিটের মাথায় অধিনায়ক মার্টিন ওডেগার্ড তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে ওডেগার্ড বলেন, ‘এটি একটি চমৎকার শুরু।’

এই জয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে আর্তেতার ২৪৯ ম্যাচে ১৫০তম জয় পূর্ণ হয়েছে। তার চেয়ে কম ম্যাচে এই মাইলফলকে পৌঁছাতে পেরেছেন কেবল পেপ গার্দিওলা, জোসে মরিনিও, ইয়ুর্গেন ক্লপ ও স্যার অ্যালেক্স ফার্গুসন।

গত মৌসুমে ২২ বছর পর ইংলিশ লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল। এবার টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তারা।

অন্যদিকে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা কভেন্ট্রির শুরুটা হয়েছে হতাশাজনকভাবে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ জিতিয়ে দলটিকে শীর্ষ লিগে তুলেছিলেন সাবেক চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। নতুন মৌসুমের আগে সাতজন খেলোয়াড় কিনতে প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করলেও আর্সেনালের বিপক্ষে তারা কার্যত কোনো প্রতিরোধ গড়তে পারেনি। এমনকি ৮৬ মিনিট পর্যন্ত গোলমুখে কোনো শটও নিতে পারেনি সফরকারীরা।

ল্যাম্পার্ড বলেন, ‘এটি খেলোয়াড়দের জন্য একটি বড় শিক্ষা, তবে শেষ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে গেছে। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইতিবাচক থাকা, কারণ আর্সেনালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ আমাদের পুরো মৌসুমকে নির্ধারণ করবে না। এখন আমাদের দেখতে হবে কীভাবে আমরা উন্নতি করতে পারি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০