news desk
১৩ জুন ২০২০, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার বক্তারপুর পুর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বিয়ষটি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক।

নিহত গৃহবধূ জেরিন সুলতানা (২২)। তিনি বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর পূর্বপাড়া সৌদি আরব প্রবাসী কাউছার আহমেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট বেলা থেকে ফুফুর বাড়িতেই বড় হয়েছে জেরিন। তাই বছর পাঁচেক আগে আপন ফুফাত ভাই কাউছারের সঙ্গেই তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে চলে যায়। এর মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তনের জন্ম হয় যার বয়স প্রায় ৩ বছর। ঘটনার দিন বিকেলে একই গ্রামে মায়ের বাড়িতে যায় এবং মায়ের সঙ্গে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্বামীর বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয় জেরিন। পরে দীর্ঘক্ষণ তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজায় ধাক্কা-ধাক্কি করে। কিন্তু তাতেও কোন সাড়া মিলেনি। পরে জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে জেরিনের মরদেহ ঝুলছে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঠিক কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০