news desk
২৮ জুলাই ২০২০, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩ হাজার পূর্ণ হলো। এ সময়ে আরো ২ হাজার ৯৬০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭০টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭১৪টি। এর মধ্যে ২ হাজার ৯৬০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩ হাজার পূর্ণ হলো। মৃতদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৯ জন। হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাড়িতে ৮ জন। ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৪, রাজশাহীতে ৬, সিলেটে ৪, বরিশালে ৩, ময়মনসিংহে ২ ও রংপুর বিভাগে ২ জন।

এ কর্মকর্তা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৩১ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০